ঢাকাSunday , 14 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিনি না গুড়?

Link Copied!

গুড়

লাইফস্টাইল ডেস্ক : গুড় আমাদের দেশে অত্যন্ত প্রচলিত এবং জনপ্রিয়। শীত এলেই আমাদের মনে পড়ে নলেন গুড়ের মিষ্টি ও পায়েস। আমাদের দেশে তালের রস, আখের রস ও খেজুরের রস থেকে গুড় তৈরী হয়। এই গুড় সাধারণত মিষ্টি, পিঠে, পায়েস জাতীয় খাবারে ব্যবহৃত হয়। এই গুড়ের এতই পুষ্টিগুণ
শুধু পিঠা পুলিতে নয়। চিনির বদলে গুড় খেলেও আছে অনেক উপকার। গুড়ের ম্যাজিক গুণাবলী জানলে চিনি সরিয়ে গুড়কেই বেছে নেবেন নিঃসন্দেহে। জেনে নিন দেশি গুড়ের ম্যাজিক গুণগুলো-
ওজন কমাতে : খাওয়ার পর রোজ একটু গুড় খান। গুড় আমাদের হজমে সাহায্যকারী এনজাইমগুলোর নিষ্ক্রমণকে বাড়িয়ে দেয়। যা হজমে সাহায্য করে। মেটাবলিজমকে বাড়ায়। ফলে মেদ ঝরে। শরীরকে রাখে ঝরঝরে। গুড়ে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কমতে সাহায্য করে।
আয়রনের উৎস : শরীরে আয়রণের অভাব অনেকেরই থাকে। গুড়ে আছে প্রচুর পরিমাণে আয়রণ। প্রতিদিন অল্প পরিমানে গুড় খেলে আমাদের শরীরে প্রয়োজনীয় আয়রণের অভাব পূরণ করে।
মাসিকের সমস্যা কমাতে : প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা পিএমএস সমস্যা সাধারণত কমবেশি সমস্ত মহিলাদের মধ্যে থাকে। মাসিকের সময় মহিলাদের শরীরে হরমোনের কম বেশি ক্ষরণের ফলে আমাদের অনেক রকম সমস্যা হয়। যেমন খেতে ইচ্ছে না করা, খিটখিটে হয়ে যাওয়া, খাবার দেখলে বমি ভাব আসা, পেটে যন্ত্রনা হওয়া ইত্যাদি।
প্রতিদিন গুড় খেলে গুড় শরীরে হরমোন ক্ষরণের সমতা রক্ষা করে। এছাড়া গুড় আমাদের শরীরে এন্ডোরফিন্স অর্থাৎ হ্যাপি হরমোনের বৃদ্ধি করে। ফলে এই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম এর হাত থেকে রক্ষা পাওয়া যায়।
শক্তি জোগায় : কার্বোহাইডেড জাতীয় খাবার আমাদের শরীরে এনার্জি প্রদান করে। যেমন চিনি। এটি আমাদের রক্তে দ্রুত মিশে যায় এবং খুব বেশি এনার্জি তৈরী করে। কিন্তু অনেক সময় এই হঠাৎ এনার্জি শরীরে রক্তে চিনির পরিমান বাড়িয়ে দেয়। চিনির বদলে গুড় খেলে ক্ষতির হাত থেকে বাঁচা যায়।
কারণ গুড় রক্তের সাথে মিশতে ও শরীরে এনার্জি তৈরীর প্রক্রিয়াটি কিছুটা ধীর কিন্তু দীর্ঘস্থায়ী। ফলে কোনো ক্ষতি হয় না।
ইনফেকশন সারাতে : গুড় রক্ত বিশুদ্ধ করে। নিয়মিত গুড় খেলে আমাদের ত্বক যেকোনো ইনফেকশন থেকে রক্ষা পায়।
হাঁপানি রোগে আরাম : গুড় সাধারণত গরম হয়। তাই শীতকালে প্রতিদিন গুড় খেলে সর্দি কাশি থেকে আরাম দেয়। এছাড়া গুড় আমাদের শরীরকে গরম রাখে শীতকালে বা আবহাওয়া পরিবর্তনের ফলে ভাইরাল ফাইবারের সংক্রামণের থেকে আমাদের রক্ষা করে। এছাড়া শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের জন্যও গুড় অত্যন্ত উপকারী।
অ্যান্টি অক্সিডেন্টের খনি : গুড়ে প্রচুর পরিমাণ এন্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়া আয়রণ, সেলেনিয়াম এবং জিঙ্ক থাকে। যা আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল থেকে লড়তে সাহায্য করে, এবং আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমান বাড়িয়ে তোলে। ফলে গুড় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে।
পুষ্টিগুণ : গুড়ে পটাসিয়াম ও সোডিয়াম থাকে। যা আমাদের শরীরে অ্যাসিড এর পরিমাণকে স্বাভাবিক রাখে। যার ফলে আমাদের রক্তচাপ স্বাভাবিক থাকে।
এছাড়াও গুড় আমাদের আরো অনেক রকম ভাবে উপকার করে। যেমন গেটে ব্যথা, পাকস্থলীকে ঠান্ডা রাখা, লিভারকে পরিষ্কার ইত্যাদি। তাই নিজেই সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যকর জীবন যাপনে চিনি খাবেন না গুড়।