ঢাকাSaturday , 13 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শৈত্যপ্রবাহে অচল জনজীবন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শৈত্যপ্রবাহে যশোরে জনজীবন অচল হয়ে পড়েছে। নষ্ট হয়েছে বীজতলা। কেউ কোনো কাজ-কর্মে যেতে পারছে না। শনিবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বেলা সোয়া ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
শীতের সঙ্গে প্রচণ্ড কুয়াশা থাকায় যান চলাচলও প্রায় স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলছে ধীরগতিতে। প্রচণ্ড শীতে শ্রমজীবী সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। একান্ত বাধ্য না হলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না।