নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে মগবাজার চৌরাস্তা এলাকায় একটি পাঁচতলা ভবনের বেসমেন্টে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনের নাম গ্রিন অস্ট্রাল। সেখানে সিটি ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

