ঢাকাThursday , 11 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ে গেছে ৪০ হাজার মণ পাট

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুরে মামুন গ্রুপের আর এম জুট ডাইভারসিফিকেশন মিলের একটি পাটের গুদামে আগুন লেগে ৪০ হাজার মণ পাট পুড়ে গেছে।বৃহস্পতিবার ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ অগ্নিকাণ্ড ঘটে।
মিল কর্তৃপক্ষ জানায়, আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে অগ্নিনির্বাপণ কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। দুপুর ১টা পর্যন্ত গুদামের মধ্যে বিভিন্ন স্থানে আগুন জ্বলে উঠছিল, যা নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন অগ্নিনির্বাপণ কর্মীরা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তিনটি দমকল স্থাপন করে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুপুর ১টা পর্যন্ত গুদামের ভেতর বিভিন্ন স্থানে ডাম্পিং ডাউনের কাজ করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, ‘তিন সদস্যের কমিটি গঠন করা হচ্ছে, যারা অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করবেন।’
মামুন গ্রুপের পরিচালক মো. ইউনুস আলী খান বলেন, ‘ওই গুদামে ৪০ হাজার মণ এ গ্রেডের পাট মজুত ছিল। যার সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পাট কোনো কাজে ব্যবহার করা যাবে না। প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।’