ঢাকাThursday , 11 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় প্রথম শ্রেণির ছাত্র শিশু তামিম হোসেনকে (৬) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তামিম উপজেলার খাকছড়া গ্রামের চকপাড়ার মনসুর আমীনের ছেলে।
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু তামিম বুধবার সন্ধ্যার পর নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরিবার। বৃহস্পতিবার সকালে বাড়ির পিছনে তার লাশ পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।