ঢাকাThursday , 11 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে ৩ জলদস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই জলদস্যু সুমন বাহিনীর সক্রিয় সদস্য বলে র‌্যাব দাবি করেছে। এ সময় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ারচর এলাকায় এই বন্দুকযুদ্ধ ঘটে।
নিহতরা হলেন- সুমন বাহিনীর সক্রিয় সদস্য মো. জাকারিয়া সরদার (৩০), মো. জুলফিকার শেখ (৩৫), মো. খোকন মিনা (৪৩)। এদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি র‌্যাব।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, একটি পাইপগান, ৩৯ রাউন্ড বন্দুকের কার্তুজ, তিনটি গুলি রাখার বান্ডুলিয়া, দুটি দেশীয় ধারালো ছুরি, দুটি দেশীয় তৈরি রামদাসহ বিপুল পরিমাণ রসদ সামগ্রী।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বলেন, ‘জলদস্যু বাহিনী প্রধান সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ারচর এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি ওই এলাকায় অভিযানে যায়। এ সময় সুমন বাহিনীর সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবের ওপর গুলি ছুঁড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।
‘প্রায় ৪০ মিনিট বন্দুকযুদ্ধের এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটে বনের গহীনে চলে যায়। পরে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ও বেশ কিছু অস্ত্র-গুলি উদ্ধার করে।’
মেজর সোহেল রানা বলেন, ‘সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে। গোলাগুলি থেমে গেলে নদীখালে মাছধরা জেলেরা সেখানে এসে তিনজনকে সুমন বাহিনীর সদস্য বলে শনাক্ত করে।’
সুমন নামের এক যুবক নিজ নামে বাহিনী গড়ে তুলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে দাবি করেন র‌্যাবের এই কর্মকর্তা।