ঢাকাWednesday , 10 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগকর্মীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্থানীয় ছাত্রলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের বাজারে শাকিলকে (২৩) গুলি করে হত্যা করা হয়। নিহত শাকিল দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল হাশেমের ছেলে ও ছাত্রলীগের কর্মী ছিলেন। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রাসেল ও আরমান।
নিহতের বন্ধু জাহিদ আলম অভি জানান, মঙ্গলবার সারা দিন স্থানীয় নুরানী মাদ্রাসায় ভর্তি নিয়ে মাইকিং করেন শাকিল। রাতে মাইকিং শেষ করে যাওয়ার সময় দেওটি বাজারের হোটেলে নাস্তা খেতে যান। এ সময় অতর্কিত এসে স্থানীয় লিটন, আজগরসহ সাত/আটজন সন্ত্রাসী তাকে গুলি করে। এতে শাকিল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।