ঢাকাWednesday , 10 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী সরিষা ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার সরিষা ক্ষেত থেকে কাবুল হোসেনের (৪৫) লাশ উদ্ধার করা হয়। তিনি পাকুড়িয়া দহপাড়া গ্রামের মৃত আজিতুল্লাহ্ মন্ডলের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, সকালে সরিষা ক্ষেতে স্থানীয়রা কাবুল হোসেনের লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত কাবুল হোসেনের বিরুদ্ধে দৌলতপুরে থানায় মাদক ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।