ঢাকাTuesday , 9 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা বাজার এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম সদর উপজেলার বড়ফা গ্রামের রতন শেখের ছেলে।
গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পরিদর্শক মো. হযরত আলী জানান, ২০১৭ সালে ঢাকার দারুস সালাম থানার একটি মাদক মামলায় নজরুল ইসলামকে যাবজ্জীবন সাজা দেন আদালত। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
নজরুল নিজ গ্রাম বড়ফায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পরে বড়ফা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।