ঢাকাTuesday , 9 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- মনির হোসেন (৫৫), রাজিব দে (২৫) ও রাম দাশ (২৭)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় একটি কারখানার কয়েকজন শ্রমিক কারখানার বাইরে সিলিন্ডার গ্যাস দিয়ে ভাত রান্না করার সময় গ্যাস সিলিন্ডারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়। এতে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতদের শরীরের ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।