ঢাকাMonday , 8 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অন্য একটি সৌদি বিমান ভূপাতিতের কয়েক ঘণ্টা পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে মাটিতে নামিয়েছে তারা।
ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন নেটওয়ার্ক আল-মাশিরাহর খবরে সোমবার সকালে বলা হয়েছে, সৌদি আরবের দুই ইঞ্জিনবিশিষ্ট ও বহুমুখী কাজে ব্যবহৃত পানাভিয়া টর্নেডো যুদ্ধবিমান সানার আকাশে প্রদক্ষিণ করার সময় সেটির পথরোধ করা হয় এবং গুলি করে ভূপাতিত করা হয়।
এদিকে, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট রোববার এক বিবৃতিতে জানায়, কারিগরি ত্রুটির কারণে ইয়েমেনে তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে হুতিদের দাবি, বিমানটি তারা ভূপাতিত করে। সাদা প্রদেশে রোববার এ দুর্ঘটনা ঘটে। সামরিক জোট জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া বিমানের দুই পাইলটকে উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছে তারা।