মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার শহরের উওর কলিমাবাদ রোডের আরামবাগ এলাকার ‘রামিম ভেরাইটিজ স্টোর’ নামের একটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার ভোররাত ৪টার দিকে এ আগুন লাগে।
দোকানের মালিক জহিরুল ইসলাম বলেন, ‘রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। হঠাৎ গভীর রাতে দোকানের ম্যানেজার ফোন করে জানান, দোকানে আগুন লেগেছে। পরে এসে দেখি দোকানের সব মালামাল ভস্মীভূত হয়ে গেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাজিদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

