ঢাকাMonday , 8 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার রাতে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। পরনে ছাই রঙের সুয়েটার ও কালো চেক লুঙ্গি ছিল।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক জানান, রোববার রাত ১০টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ। এতে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।