ঢাকাSunday , 7 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সিদ্দিকুর রহমান মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান মিয়ার বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে।
জানা গেছে, কাশিয়ানী উপজেলা সদর থেকে রাতইল নিজ বাড়িতে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন সিদ্দিকুর রহমান মিয়া। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।