ঢাকাSunday , 7 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বছরের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : টানা শীতে কাঁপছে উত্তরের জনপদ। রোববার ভোরে দিনাজপুরে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
রোববার এ তথ্য জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল হক। তিনি বলেন, ‘চলতি সপ্তাহজুড়েই এ ধরনের আবহাওয়া বিদ্যমান থাকবে।’
রাজশাহীতে রোববার ভোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে আজ ভোরে তাপমাত্রা আরো দশমিক ৫ ডিগ্রি কমেছে।
এদিকে তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে যাওয়ায় শীতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। ঠান্ডা নিবারণ করতে অনেককে খড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা গেছে। অনেকেই ঠান্ডাজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন।