ঢাকাSunday , 7 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাশ্রয়ী দামে আসুসের স্মার্টফোন

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : তাইওয়ানের বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড আসুস নতুন বছর উপলক্ষে আসুস জেনফোন স্মার্টফোনে নিয়ে এসেছে ‘জেন-বোনানজা অফার’। আসুসের নতুন এই অফারের আওতায় জেনফোন সিরিজের ফোনগুলো পাওয়া যাবে সাশ্রয়ী দামে এবং সঙ্গে মিলবে শীতের আকর্ষণীয় জ্যাকেট উপহার।
এই অফারে ৪১০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ আসুস ‘জেনফোন ৩ ম্যাক্স’ স্মার্টফোনের নতুন মূল্য হয়েছে ১৫,৯৯০ টাকা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারির ‘জেনফোন ৩এস ম্যাক্স’ স্মার্টফোনের নতুন মূল্য ১৬,৭৯০ টাকা। শক্তিশালী ব্যাটারি ছাড়াও ম্যাক্স সিরিজের দুটি ফোনেই রয়েছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে, ৩ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ।
এছাড়া আসুস ‘জেনফোন লাইভ’ ও ‘জেনফোন গো’ ফোন দুটি এখন পাওয়া যাবে ১১,৪৯০ টাকায়। ফোন দুটিতে রয়েছে কোয়ালকম প্রসেসর সহ ২ গিগাবাইট র‍্যাম ও ১৬ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ।
জেনফোন ২ সিরিজের ফোনেও এসেছে মূল্য পরিবর্তন। এখন ১৬,৯৯০ টাকায় মিলবে ৪ গিগাবাইট র‍্যাম ও শক্তিশালী ইন্টেল প্রসেসর সহ ‘জেনফোন-২’ এবং ১৮,৫৯০ টাকায় মিলবে ১২৮ গিগাবাইট স্টোরেজ সহ এরই ‘ডিলাক্স’ এডিশন। ৫.৫ এইচডি ইঞ্চি স্ক্রিন, ২ গিগাবাইট র‍্যাম ও ১৬ গিগাবাইট স্টোরেজ সহ আসুস ‘জেনফোন ২ লেজার’ পাওয়া যাবে ১৪,৩৯০ টাকায়। ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ সহ ৬ ইঞ্চির ফুল এইচডি ‘জেনফোন ২ লেজার’ এর বর্তমান মূল্য ১৪,৯৯০ টাকা।
অনলাইনে দারাজ, কিকশা, পিকাবু ও আজকের ডিল সহ আসুস জেনফোন দেশব্যাপী মোবাইল মার্কেটে পাওয়া যাবে। বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।