ঢাকাSaturday , 6 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে ১৭ জেলে অপহরণ, ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি

Link Copied!

বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগর থেকে ১৭ জেলেসহ ‘এফবি তরিকুল’ নামের একটি মাছ ধরার ট্রলার অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে গেছে জলদস্যুরা। ট্রলারসহ জেলেদের মুক্তির জন্য সাত লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে তারা। শুক্রবার ভোরে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলমা মোস্তফা চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোসাগরের সোনারচর এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিল এফবি তরিকুল ট্রলারের জেলেরা। এসময় সুন্দরবন কেন্দ্রীক জলদস্যু বাহিনী হাসান ভাই গ্রুপের সদস্যরা ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়।
অপহৃত জেলেদের মধ্যে মো. মিরাজ, মো. মিজান, মো. রাসেল ও মো. হানিফের নাম জানা গেছে। অপহৃত সকল জেলের বাড়ি বরগুনার বিভিন্ন গ্রামে বলে জানান তিনি।
এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. আসিফ মোহাম্মদ আলী বলেন, জেলেসহ অপহৃত ট্রলারটি উদ্ধারে ইতোমধ্যেই সুন্দরবনে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। ট্রলার ও জেলেদের উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।