
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর
সাতক্ষীরা প্রতিনিধি : জুতার ভেতরে করে ভারতে সোনা পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৬টি স্বর্ণের বারসহ ফারুক হোসেন নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ।
শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন মাদারীপুর জেলার শিবচরের কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে।
সাতক্ষীরা কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বিকাশ বড়ুয়া বলেন, সকালের দিকে ফারুক হোসেন ভারতে যাওয়ার জন্য ভোমরা কাস্টমসে আসেন। এ সময় তার আচরণে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে জুতার ভেতরে বিশেষভাবে রাখা ছয়টি স্বর্ণেরবার তা জব্দ করা হয়।
ফারুক হোসেনকে পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
গত ১ জানুয়ারি একেইভাবে ১৫টি স্বর্ণেরবার ভারতে পাচারকালে ভোমরা বন্দরে দুই যাত্রীকে আটক করা হয়েছিলো।

