ঢাকাSaturday , 6 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশু‌লিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

Link Copied!

ছবি: প্রতীকী

আশু‌লিয়া (সাভার) প্রতিনিধি : আশু‌লিয়ায় আবু তা‌হের হত্যা মামলার অন্যতম আসামি মাসুদ হো‌সেন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।
শ‌নিবার সকা‌লে রাজধানীর মোহাম্মদপুর থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়। ‌গ্রেফতার মাসুদ আশু‌লিয়ার গোরাট এলাকার রা‌হির ছে‌লে।
আশু‌লিয়া থানার উপ-প‌রিদর্শক (এসআই) মাসুদ হো‌সেন জানান, গত ৩১ ডি‌সেম্বর দুপু‌রে আবু তা‌হের না‌মে এক ব্য‌ক্তি বাগানে বাঁশ কাটতে যায়। প‌রে ইয়াসুফ তার লোকজন নি‌য়ে জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধের জের ধ‌রে দেশী অস্ত্র দি‌য়ে তা‌হেরকে কু‌পি‌য়ে জখম ক‌রেন। পরে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় তার পরিবার এক‌টি হত্যা মামলা দা‌য়ের করে।
এরপর থে‌কে ইয়াসুফ, মাসুদ, মোশারফ, বক্কর পালিয়েছিলেন। প্রযুক্তির সহ‌যো‌গিতায় মোহাম্মদপুরে মাসু‌দের অবস্থান নি‌শ্চিত হ‌লে তা‌কে সেখান থে‌কে গ্রেফতার করা হয়। বাকী আসামিদের গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে বলেও জানান এসআই মাসুদ।