ঢাকাSaturday , 6 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Link Copied!

ট্রেনের ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী বাংলানিউজকে জানান, টঙ্গী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে এলাকাবাসী টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই আরো জানান, নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে লুঙ্গি ও কমলা রঙের জ্যাকেট রয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।