ঢাকাFriday , 5 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা ছাত্রদল সভাপতি আটক

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রশাসনের অনুমতি না নিয়ে কালো পতাকা মিছিল বের করায় জেলা ছাত্রদলের সভাপতিসহ দুইজনকে আটক করেছে সুধরাম মডেল থানা পুলিশ।
শুক্রবার দুপুর ৩টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে নেতা-কর্মীদের নিয়ে মিছিল বের করার সময় তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ নেতা-কর্মীরা প্রেস ক্লাবের সামনে থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের করে। এ সময় প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশি বাধা পেয়ে মিছিল ছত্রভঙ্গ হয়ে নেতা-কর্মীরা পালিয়ে গেলেও জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খানসহ দুইজনকে আটক করে পুলিশ।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অনুমতি না নিয়ে কালো পতাকা মিছিল করায় এবং বিশৃঙ্খলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতিসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে তাদের এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।