নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাইদুর রহমান শাকিল নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান শাকিল কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মদনকান্দি এলাকার আবুল কাশেমের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক নূর এ আলম সিদ্দিকী জানান, বুধবার দুপুরে বরপা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবন করা অবস্থায় সাইদুর রহমান শাকিলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

