ঢাকাWednesday , 3 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে ৫০১ পিস ইয়াবাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়েছে বলে র‌্যাবের কার্যালয় থেকে আজ বুধবার সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত চোরাকারবারি মো. আশরাফ সরদার (৫২)। তিনি গৌরনদী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত মফেজ সরদারের ছেলে।
র‌্যাব জানায়, রাতে র‌্যাব-৮, বরিশাল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গৌরনদী থানাধীন বার্থী ইউনিয়ন পরিষদের পেছনে কলা বাগানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও করে মো. আশরাফ সরদারকে (৫২) আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।