ঢাকাWednesday , 3 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আগুনে ২০টি বসতঘর ভষ্মীভূত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকায় আজ বুধবার সকালে আগুনে ২০টি বসতঘর ভষ্মীভূত হয়েছে।জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন এবং স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে ভোগড়া বাসন সড়ক এলাকার মো: শাহজাহানের টিন শেডের ভাড়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ২০টি ঘর ও মালামাল পুড়ে গেছে বলে তারা জানিয়েছেন। সিলিন্ডার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা মনে করছেন ।