ঢাকাTuesday , 2 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০টি তাজা গ্রেনেডসহ নব্য জেএমবির ২ জন গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেডসহ নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার রাত পৌনে ১টায় সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ীতে শুভপুর বাস স্টেশনের বিপরীতে একটি পাঁচতলা ভবন থেকে আশফাকুর রহমান (২১) ও রাকিবুল হাসান (২০) নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হুমায়ুন কবির। পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, ‘১০টি তাজা গ্রেনেডের পাশাপাশি একটি সুইসাইড ভেস্টও তাদের কাছে পাওয়া গেছে।’