ঢাকাTuesday , 2 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে যুবক নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রাকের নিচে চাপা পরে ইসমাইল শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এতে তুহিন শেখ (২৫) নামের আরো এক যুবক আহত হয়েছে। সোমবার দিবাগত রাতে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল শেখ বেদগ্রাম এলাকার মান্নু শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহত ইসমাইল কয়েকজনের সঙ্গে বেদগ্রাম এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ওই স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ইসমাইল ঘটনাস্থলে নিহত হন।
এ সময় তুহিন শেখ আহত হন। পরে এলাকার লোকজন হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত তুহিনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।