ঢাকাMonday , 1 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অস্ত্র-গুলিসহ আটক ১

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অস্ত্র, গুলি, বিদেশি মদ, মদ বিক্রির টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। রোববার রাতে গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মীর মোশারফ আক্তারুজ্জামান (৫২) দীঘিরচালা এলাকার বাসিন্দা।
র‌্যাব-১ সূত্রে গেছে, রোববার রাতে মীর মোশারফ আক্তারুজ্জামানের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১২ বোতল বিদেশি মদ, মদ বিক্রির ২ লাখ ৩৩ হাজার ২৭৬ টাকাসহ তাকে আটক করা হয়।