ঢাকাMonday , 1 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ছুরিকাঘাতে কিশোর খুন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ছুরিকাঘাতে সফিক (১৬) নামের এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের সফিক কুড়িগ্রাম সদরের বোয়ালিচর গ্রামের মৃত কালম মিয়ার ছেলে।
কালিয়াকৈর থানার এসআই আব্দুল হাকিম জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই কিশোরকে গলায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সফিক মারা যায়।
তিনি আরো জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।