ঢাকাMonday , 1 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্ব তেজতুরি বাজারের পাশের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।