ঢাকাSunday , 31 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে যুবলীগের ৪ জন ছুরিকাহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে প্রবেশের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা যুবলীগের সদস্যসহ চারজন আহত হয়েছেন।
রোববার দুপুরে ঈদগাহ মোড়ে এই ঘটনা ঘটে। আহতদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- জেলা যুবলীগের সদস্য ও শহরের ওয়াপদা মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিবুল আলম (৪২), শহরের রায়পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে ইমাম হোসেন (২২), শহরের কারবালা এলাকার ইসহাকের ছেলে বিপ্লব (৩০) ও শহরের ষষ্টীতলাপাড়া এলাকার আশরাফুল কবির শিকদার (৪০)।
হাসপাতালে চিকিৎসাধীন রাজিবুল আলম জানান, মিছিল নিয়ে তারা জনসভাস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। ঈদগাহ মোড়ে পৌঁছলে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে চারজন নেতা-কর্মী আহত হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বলেন, জখম চারজনের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজন ছুরিকাহত। বাকি দুজনের শরীরে জখমের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, মিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।