ঢাকাSunday , 31 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার বন্দর থানায় প্রেমিকের হাতে খুন হয়েছেন নূর হোসেন নামক এক প্রবাসীর স্ত্রী তানিয়া (৩৪)। ঘটনায় প্রেমিক ইকবালকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর থানার চৌধুরী বাড়ি রেললাইন এলাকায় তানিয়ার শ্বশুর বাড়িতে এ খুনের ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তানিয়ার স্বামী বিদেশে থাকার সুযোগে পাশের বাড়ির ভাড়াটিয়া ইকবাল নামের যুবকের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে কয়েক দফা ইকবাল ও তানিয়াকে যোগাযোগ করতে নিষেধ করা হলেও তারা দুজনেই সম্পর্ক চালিয়ে যায়। ঘটনার রাতে ইকবালকে তানিয়ার ঘরে প্রবেশ করতে দেখেছেন প্রতিবেশিরা।
তিনি জানান, ধারণা করা হচ্ছে তানিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ইকবালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।