ঢাকাSunday , 31 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় নব্য জেএমবির এক সদস্য গ্রেপ্তার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : জেলার উখিয়ায় জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে চার মামলার আসামি নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ভোরে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. শরফুল আউয়াল (৩০)।
কক্সবাজার র‌্যাব-৭ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
মেজর রুহুল বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত নব্য জেএমবির সদস্য শরফুল আউয়াল উখিয়ার কোটবাজার এলাকায় অবস্থান করছে খবরে ভোরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। নব্য জেএমবির এ সদস্য গত জানুয়ারি মাসে জামিনে বের হয়ে নতুন করে জঙ্গি তৎপরতা শুরু করে।
তিনি বলেন, জামিনে বের হওয়ার পর শরফুল তথাকথিত জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল। তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকারও অভিযোগ রয়েছে। ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সে নতুন জঙ্গি সদস্য সংগ্রহে তৎপরতা চালাচ্ছিল।