ঢাকাSunday , 31 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত গুলিবিদ্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তারা ডাকাত দলের সদস্য। গুলিবিদ্ধ তিনজন হলেন-মো. স্বপন (৩০), শাহ আলম (৩৩) ও আমির হোসেন।
রোববার সকালে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার দিবাগত রাতে ওয়ারীর রোজ গার্ডেনের সামনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গোলাগুলি হয়। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোজ গার্ডেন এলাকায় পুলিশ যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।