ঢাকাSaturday , 30 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে শনিবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে একদল গরু ব্যবসায়ী ওই দৈখাওয়া সীমান্তের ৯০৫নং মূল পিলারের ২নং সাব পিলার ভারতের অভ্যন্তরে নোম্যান্স ল্যান্ড-এর কাছে গেলে ভারতীয় ১০০ বিএসএফের পাগলিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে এলেও বিএসএফের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যায়। গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ভারতের অভ্যন্তরে থাকায় বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত প্রকৃত কারণ জানা যাচ্ছে না। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্রের মাধ্যমে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।