ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে সাজ্জাদ শেখ (২৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রূপসা উপজেলার আমদাবাদ ককসেটের মোড়স্থ খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রূপসা থানার এসআই রাজিব সরকার জানান, যাত্রীবাহী একটি বাস রূপসা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে যায়। খুলনা-মোংলা মহাসড়কে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
এ সময় পাশে থাকা সাইকেল আরোহী সাজ্জাদ শেখ ট্রাকের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। সাজ্জাদ স্থানীয় নেহালপুর গ্রামের নূর ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। তবে চালক ও হেলপাররা পলাতক রয়েছে।