ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু সেতুতে ১০টি গাড়ি সংঘর্ষে আহত ১৫

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে ১০টি গাড়ির সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় সেতুর উপর দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো বিকল হয়ে যাওয়ায় ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ থাকে।
আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে আজ ভোরে বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে যান চলাচল শুরু করলে সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকাগামী লেনে পরপর ১০ গাড়ি সংঘর্ষ হয়। এতে আহত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় যানবাহনগুলো সেতুর উপর বিকল হয়ে যাওয়ায় ঢাকামুখী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে কাজ করে।