ঢাকাThursday , 28 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : গভীর রাতে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ নোমান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন চট্টগ্রামে। বুধবার দিবাগত মধ্যরাতে নগরীর অক্সিজেন কুয়াইশ সড়কে দুর্ঘটনার পর বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, অক্সিজেন কুয়াইশ সড়কে অনন্যা আবাসিক এলাকার কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোরে তিনি মারা যান। মধ্যরাতে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।