ঢাকাWednesday , 27 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে আড়াই কেজি সোনা জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি ওজনের ১২টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। বুধবার দুবাই থেকে এমিরেটসের একটি বিমানে আগত ২ ভারতীয় যাত্রীর কাছ থেকে ওই সোনা জব্দ করা হয়। ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির এসব তথ্য জানিয়েছেন।
ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস ফ্লাইটের ইকে-586 বিমানে আগত দুই যাত্রী গ্রিন চ্যানেলে আসার পর তাদের শনাক্ত করা হয়। তাদের মধ্যে ঈশ্বর দাস নামে একজনের কাছ থেকে ১ কেজি ২৯৫ গ্রাম ও গুরজান শিং এর কাছ থেকে ১ কেজি ৩২৫ গ্রাম সোনার বার জব্দ করা হয়।
সোনার বারগুলো যাত্রীদের শরীরের রেক্টামের ভেতর লুকানো অবস্থায় ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা। এ বিষয়ে ফৌজদারী আইনে মামলা করে বিমানবন্দর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।