ঢাকাWednesday , 27 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াই লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় আড়াই লাখ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা থেকে জব্দ করা হয়েছে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এম হুমায়ুন কবীর জানান, গোপন খবর পেয়ে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে ইয়াবা তৈরির সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রায় আড়াই লাখ ইয়াবা ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম পাওয়া যায়নি।