ঢাকাWednesday , 27 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম খলিলুর রহমান সিয়াম (১৬)।
মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর চানমারি এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২০ মিনিটে সে মারা যায়।
নিহত সিয়াম চানমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আইনাল হকের ছেলে। সে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা খলিলুর রহমান সিয়ামকে ধারালো অস্ত্র দিয়ে পায়ে, হাতে এবং ঘাড়ে কুপিয়ে জখম করে। এছাড়া তাকে বেদম প্রহার করা হয়। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।