ঢাকাTuesday , 26 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইজিয়ারের গুডবাই অফার

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা ইজিয়ার (ezzyr) যাত্রীদের জন্য বছরের শেষদিন বিশেষ অফার ঘোষণা করেছে।
‘গুডবাই’ নামের এই অফারে ৩১ ডিসেম্বর রোববার, ইজিয়ারের যাত্রীরা ৫০% ছাড় পাবে। একই সঙ্গে নতুন বছরের প্রথমদিনে ‘ওয়েলকাম’ নামের আরেকটি অফার থাকবে যাত্রীদের জন্য, সেটিও ৫০% ছাড়ের অফার।
চলতি বছরের শেষদিন গুডবাই১৭ (GoodBye17) এবং নতুন বছরের প্রথমদিন (Welcome18) প্রোমো কোডটি অ্যাপে সেট করে নিতে হবে। এরপরই উপভোগ করা যাবে এই সুবিধা।
এছাড়া ইজিয়ারে নিয়মিত অফারগুলো পেতে প্রোমো কোডগুলোতে রয়েছে ভিন্নতা। প্রোমো কোডগুলোর মাধ্যমে তারা সচেতনতামূলক বার্তা সবাই দিচ্ছে। ইজিয়ারের ব্যতিক্রম সেই প্রোমো কোডগুলো- (সেফড্রাইভ) SafeDrive, (নোড্রাগস) NoDrugs, (কিপস্মাইলিং) KeepSmiling, (সেভইনভায়রনমেন্ট) SaveEnvironment, (সেভওয়াটার) SaveWater, (নোচাইল্ডলেবার) NoChildLabour, (প্রোটেক্ট ওমেন) ProtectWomen সহ আরো নানা সচেতনতামূলক বার্তা প্রোমো কোড। নিয়মিত এই প্রোমো কোডগুলোতে যাত্রীরা পাবে ২০ থেকে ২৫% পর্যন্ত ছাড়।
এছাড়া যাত্রীর বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে রেফারেল কোড শেয়ার করে যে কেউ পাবে রেফারেল বোনাস। নিয়মিত যাত্রীদের উৎসাহিত করতে ইজিয়ারে রয়েছে নানা ধরনের ছাড়।
গুগল প্লে স্টোরে ezzyr দিয়ে সার্চ করলে দুইটি অ্যাপ পাওয়া যাবে। একটি ezzyr drive যারা রাইড শেয়ারিং সেবা দিতে ইচ্ছুক তাদের জন্য এবং ezzyr যাত্রী সাধারণের জন্য। এছাড়াও সহজেই www.ezzyr.com ওয়েবসাইটে লগইন করে রেজিস্ট্রেশন করা যাবে।