ঢাকাMonday , 25 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে মাদক সম্রাটসহ আটক ২

Link Copied!

আটকেরা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের ৬ নম্বর নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মো. শফিকুল ইসলাম (৩৮) ও তার সহযোগী মো. গোলাম মোস্তফাকে (৪০) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর দিনাজপুর ক্যাম্প সদস্যরা। সোমবার দুপুরে তাদের থানা থেকে আদালতে পাঠানো হয়।
আটক শফিকুল একই এলাকার গাজী মোস্তফার ছেলে ও গোলাম মোস্তফা রাজবাড়ি অমুলিপাড়া এলাকার মৃত সামসুদ্দিনের মেয়ে।
র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শফিকুল ও তার পরিবার দিনাজপুরে মাদক জগৎ পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।