ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে উন্নয়নমূলক কাজে মাশরাফি

Link Copied!

নড়াইলে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন মাশরাফি বিন মুর্তজা

নড়াইল প্রতিনিধি : ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা। সংগঠনটির পক্ষে নিজ জেলা নড়াইলে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে নড়াইল চৌরাস্তায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে-নড়াইল শহরের নির্দেশনামূলক চিহ্ন এবং বিপিএল খেলায় রংপুর রাইডার্সের পক্ষ থেকে উপহার পাওয়া অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তারা।
এর আগে গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ কার্যালয়ে মাশরাফিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ঘোষণা করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।