ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Link Copied!

ভিক্ষুকদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের দেড় শতাধিক ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ইউনিয়নের ফরকেরহাট বাজার সংলগ্ন একটি স্কুল মাঠে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করে স্থানীয় জয়ের দিশারী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজেন্দ্র নাথ দাস, নিপেন্দ্র নাথ বর্মণ, নুরুন্নবী, আনোয়ারুল কবির ফুলবাবু, মো. খলিলুর রহমান বিএসসি ও পুলিন চন্দ্র বর্মণ প্রমুখ। বিনামূল্যে স্বাস্থ্যসেবা ওষুধ বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শাহিনুর রহমান সরদার।