ঢাকাFriday , 22 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ছাদে ফুলের টবে পানি দিতে গিয়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় নিজ বাসার তিন তলার ছাদ থেকে পড়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষকের নাম আকতার হোসেন (৭৫)। তিনি চট্টগ্রাম বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আলাউদ্দিন জানান, সকালে নিজ বাসার ছাদে ফুলের টবে পানি দিতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে আকতার হোসেন নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।