চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কাটাখালী গ্রামে ইটভাটার বালুবোঝাই ট্রাক্টরের চাপায় আবুল হোসেন নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন (৬০) উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত সোবান চৌকিদারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে কাটাখালী বাজারে এ দুর্ঘটনার ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, বালুবোঝাই ইটভাটার শ্যালো-ইঞ্জিনচালিত ট্রাক্টর গাড়ি হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী আবুল হোসেনকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ট্রাক্টর ড্রাইভারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

