ঢাকাThursday , 21 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়ায় মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোহাগাড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সকাল ১০টার দিকে এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লোহাগাড়া থানার এসআই সরওয়ার হোসেন এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির কাছে ফসলের মাঠে কাজ করতে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে মোজাম্মেলকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এই ঘটনায় লোহাগাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।