ঢাকাThursday , 21 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল গফুর (৫০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, জমি ভাগ করা নিয়ে ভাই ও ভাইয়ের ছেলেদের সঙ্গে আব্দুল গফুর ও তার ছেলেদের বিরোধ হয়। বিষয়টি এলাকাবাসী মিমাংসা করলেও বুধবার বিকেলে এ নিয়ে আবারো বিরোধ দেখা দেয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তার ভাই লাঠি দিয়ে আব্দুল গফুরকে পিটিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।