ঢাকাWednesday , 20 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে আগুনে পুড়েছে শতাধিক ঘর

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বাড়ি-ঘর পুড়ে গেছে। বুধবার ভোর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, ভোর রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি এবং অর্ধশতাধিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ৩ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে এলাকার প্রায় শতাধিক বাড়িঘর এবং দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়দের দাবি, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের পর সকালেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার ব্যবস্থা নেওয়া হচ্ছে।