ঢাকাTuesday , 19 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বি.বাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের নাম তানিয়া বেগম। তিনি উপজেলার পৌর এলাকায় দূর্গাপুর গ্রামের প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, তানিয়ার স্বামী সুমন কয়েক মাস আগে প্রবাসে চলে যায়। সোমবার রাতের খাবারের পর নিজের ঘরে ঘুমাতে যায়। মঙ্গলবার সকালে ঘরের দরজা না খোলায় শ্বশুর বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।